​কিভাবে হাস্যোজ্জ্বল চেহারা সদকায় পরিণত হবে!

​কিভাবে হাস্যোজ্জ্বল চেহারা সদকায় পরিণত হবে!


মহানবী (সাঃ) বলেছেনঃ তোমরা হাসিমুখে যদি নিজের ভাইয়ের প্রতি তাকাও,তাও সদকায় পরিণত হবে।হাসিমুখে একে অপরের সাথে সাক্ষাৎ করার গুরুত্ব অপরিসীম। হাস্যোজ্জ্বল চেহারা যেন প্রথম সাক্ষাতেই আগত ব্যক্তিকে এই বলে স্বাগত জানায় যে,আমি তোমায় ভালোবাসি।কিন্তু কুচকানো ভুরু ব্যক্তিকে দেখা মাত্রই মনে হয় যে সে বলে,আমি তোমায় ভালোবাসি না।

সাক্ষাতে কারো সঙ্গে হাসিমুখে মিলিত হওয়া বোঝাতে কৃত্রিমভাবে মানুষকে খুশি রাখতে হবে এটাকে বোঝায় নি বরং যে স্নেহ-ভালোবাসা মিশ্রিত হাসিই অপরের মনে প্রভাব বিস্তার করতে সক্ষম হবে সেটাকেই বোঝানো হয়েছে।

যে কোনো প্রকার সফলতা অর্জন করতে হলেই সন্তুষ্টচিত্তে মানুষের সঙ্গে মেলামেশা করা আবশ্যক। তাই আমাদেরকে সব সময় হাস্যোজ্জ্বল থাকা,মৃদু মৃদু হেসে কথা বলা,হাসিমুখে কারো সাথে কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন